ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৭:৩৯

সাম্য ও সমতায় , দেশ গড়বে সমবায়  এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ভুরুঙ্গামারীর যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মজিদ, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মামুন-উর-রশিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, সমবায়ের  মূল নীতি হলো "একতাই বল"। এটি সদস্যদের মধ্যে সাম্য পারস্পরিক সহযোগিতা, আস্থা, বিশ্বাস এবং অংশগ্রহণের সুযোগ তৈরি করে।আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে উপজেলার আন্ধারীঝাড় ও তিলাই ইউনিয়নের নারী সমবায় সমিতিকে যথাক্রমে এক লক্ষ টাকার ঋণের চেক বিতরণ  এবং সমবায়ে বিশেষ অবদান রাখার জন্য ২জন সফল সমবায়ী ও তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার