ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সিএনজিচালিত অটোরিকসা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:৯

মৌলভীবাজারের কমলগঞ্জের জামিরকোনা এলাকায় দুর্বৃত্তের আগুনে জয়নাল মিয়া নামে এক পরিবহন শ্রমিকের সিএনজিচালিত অটোরিকসা পুড়ে গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা তার বসতঘরের সামনে থাকা সিএনজিচালিত অটোরিকসায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

অটোরিকসার মালিক জয়নাল মিয়া জানান, একটি এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মৌলভীবাজার-থ-১২-৪০৩৮ গাড়িটি প্রায় ৯ মাস আগে কেনেন। প্রতিদিনের মতো শনিবার গাড়ি চালিয়ে সন্ধ্যারাতে গাড়িটি বাড়ি এনে বন্ধ করেন। পরে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া গাড়িটির পাশে পড়ে রয়েছিল একটি খালি বোতল। ধারণা করা হচ্ছে, ওই বোতল দিয়েই পেট্রোল এনে পোড়ানো হয়েছিল গাড়িটি।

কিস্তিতে কেনা রুজি-রুটির একমাত্র অবলম্বন গাড়িটি পুড়িয়ে দেয়ায় বাক হারিয়ে ফেলেছেন এ পরিবহন শ্রমিক। এ ঘটনার খবর পেয়ে রোববার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান