ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৭:৫৬

অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়লেন ১১ বছর বয়সী এক শিশু। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে দেন।
মাদ্রাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। তিনি ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।
ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।
মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল আনন্দ ও গর্বের ছোঁয়া। অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদ্রাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে বলে অনেকেই মন্তব্য করেন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ