পাঁচবিবিতে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
জয়পুরহাটের পাঁচবিবিতে অসময়ের বৃষ্টিতে কৃষকের পাকা আমন ধান ও আগাম জাতের রোপন করা আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে কৃষকের পাকা আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত শুক্রবার-শনিবারে অসময়ে বৃষ্টি হলে জমিতে পানি বেধে থাকে। অপরদিকে বৃষ্টির সাথে সাথে হালকা বাতাস হওয়াই ধানগুলো জমিতে নুয়ে পড়ে এবং পানিতে ভাসতে থাকে। অনেক কৃষক গত বছরের আলু ক্ষতি পুষিয়ে নিতে ভাল দামের আশায় আগাম জাতের আলু রোপন করেন। কিন্তুু এই বৃষ্টিতে কৃষকের সে আশা গুড়েবালি। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে। উপজেলার ধরঞ্জী, রতনপুর, আটাপাড়া, নওদা, আয়মারসুলপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ গুলো মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে। আবার অনেক জমির আগাম রোপন করা আলু পানিতে ভাসছে। এছাড়াও পিয়াজ, মুলা, পালং শাক, লাল শাক সহ আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে।
উপজেলার ধরঞ্জী গ্রামের কৃষক জহুরুল ইসলাস বলেন, আমার তিন বিঘা জমির ধান পেকেছে। তিন চার দিনের মধ্যে ধানগুলো কাটা শুরু করতাম। পানিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল।
একই গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, ভাল দামের আশায় ১০ কাটা জমিতে আগাম জাতের আলু লাগিয়েছিলাম। এখন সেই জমিতে হাটু পানি। আমার আশা গুড়েবালি।
উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রæত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’