ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১, গুলিবিদ্ধ ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১ নভেম্বর)রাত ৯টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশের একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত মোন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০) স্থানীয় একটি রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসী রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে শিপনসহ রেস্টুরেন্টের দুই কর্মচারী—ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) আহত হন।
গুলির খবর ছড়িয়ে পড়লে শিপনের বাড়ি পার্শ্ববর্তী নূরজাহানপুর এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর মনেকের নেতৃত্বে সশস্ত্র লোকজন গণি শাহ মাজার সংলগ্ন তালতলায় গিয়ে স্থানীয় এমরান হোসেন মাস্টারের অফিসে হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে এমরান হোসেন (৩৮) আহত হন। তিনি শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে।
আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপন।
ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে আগেও বিরোধ ছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান