ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনাঞ্চলের মোকামে ভারতে ইলিশ রপ্তানিকারকদের অসম প্রতিযোগিতা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:১৬

বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়ার পর খুলনার ৪নং ঘাট ও রূপসা ঘাটে রপ্তানিকারকদের প্রতিনিধিদের হিড়িক পড়েছে। প্রতিনিধিরা অসম প্রতিযোগিতায় নেমেছেন। ইলিশের নির্দিষ্ট কোনো দাম নেই। নগদ টাকা দিয়ে ক্রয় করায় অনেক ক্ষেত্রে ফড়িয়াদের তারা ঠকাচ্ছে। স্থানীয় মোকামে গত বছরের তুলনায় এবার ইলিশ আমদানির পরিমাণ অনেক কম। সেই সাথে দামও বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অঞ্চল থেকে ২৩ জন রপ্তানিকারকের প্রতিনিধিরা ইলিশ ক্রয় করছেন। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- আরিফ সী ফুড, সেভ এন্ড সেফটি, বাগেরহাট সী ফুড, আলফা এগ্রো, সাউদার্ন ফুড, রূপসা ফিস এন্ড এ্যালাইড, রহমানিয়া ইনপ্যাক্ট, জয় এন্টারপ্রাইজ, সী গোল্ড এক্সপোর্ট, এমএস মাহিমা এন্টারপ্রাইজ, সততা ফিশ ফিড, সরদার এ্যালুমোনিয়াম, আনোয়ার ফ্রোজেন ফুড, ন্যাশনাল এগ্রো ফিশারিজ, রাব্বি এন্টারপ্রাইজ, রিয়ানস হাব, কেবি এন্টারপ্রাইজ, এবি ইন্টারন্যাশনাল, বাবস বাংলাদেশ, জনতা ফিশ ও বায়োনিক সী ফুড।

মৎস্য অধিদপ্তরের সূত্র জানায়, দেশের চাহিদা বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় ইলিশ রপ্তানি বন্ধ রাখে। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়‍া হয়।

জনতা ফিশের স্থানীয় প্রতিনিধি এ প্রতিবেদককে জানান মহিপুর, পাথরঘাটা, চরদুয়ানী, কুয়াকাটা ও ভোলা থেকে প্রতিদিন ভোরে ইলিশ আসছে। বলেশ্বরের মাছ এখনো আসেনি। এক কেজি সাইজের মাছের আমদানি অনেক কম। ৭০০ গ্রামের মাছের আমদানি বেশি। তিনি বলেন, আমদানিকরকরা অসম প্রতিযোগিতায় নেমেছে। কেউ ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি কেজি ৯০০ টাকা দরে আবার কোনো রপ্তানিকারক ৮৫০ টাকা দরে কিনছেন। রূপসা পাইকারি মৎস্য আড়তের রপ্তানিকারকদের প্রতিনিধিরা একই সাইজ ওজনের ইলিশ প্রতি কেজি ৮৪০ টাকা দরেও কিনছেন।

বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্র খুলনার ব্যবস্থাপক মো. রাসেল সিকদার এ প্রতিবেদককে জানান, এ অঞ্চল থেকে ২২টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলিশ কিনছে। প্রত্যেকেই চল্লিশ মে. টন মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৩২ টন খুলনার মোকাম থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশে করেছে। গত বছর এ মোকাম থেকে দুর্গাপূজা উপলক্ষে ৩২৫ মে. টন পশ্চিমবঙ্গে রপ্তানি হয়। রপ্তানিকারকরা অসম প্রতিযোগিতায় নেমেছেন।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দ আচার্জী জানান, এবার ভারতে ৪ হাজার ৬০০ মে. টন ইলিশ রপ্তানি হবে। পশ্চিমবঙ্গে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বাংলাদেশি মুদ্রায় ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশের কাস্টমস্ থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হচ্ছে।

বেনাপোল কাস্টমস্ কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির তৃতীয় চালান মোংলা বন্দর দিয়ে পশ্চিমবঙ্গে গেছে। প্রতিদিন ট্রাকবোঝািই ইলিশ পশ্চিমবঙ্গে ঢুকছে। দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব তালিয়া ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, ৩ অক্টোবর পর্যন্ত রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা