হাটহাজারীতে শীঘ্রই ট্রমা সেন্টারের কার্যক্রমের উদ্বোধন
খুব শীঘ্রই হাটহাজারী ট্রমা সেন্টারের কার্যক্রমের উদ্বোধন হবে। পৌরসভার কাচারী সড়কস্থ ট্রমা সেন্টার পরিদর্শন শেষে আশ্বস্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, হাটিহাজারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবার পথে। ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হলে হাটহাজারীসহ তিন পার্বত্য জেলার মানুষ উপকৃত হবে। তবে সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো ট্রমা সেন্টারের জনবল নিয়োগ না দিলেও আপাতত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ প্রয়োজনীয় জনবল দেয়া হবে। জনবল নিয়োগের জন্য বার বার লিখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জনবল নিয়োগ হলে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপর দায়িত্ব ন্যস্ত করবেন। এর আগে যুগ্ম সচিব হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন। জানা গেছে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)'র বাস্তবায়নে ২১ সালের ৪ এপ্রিল প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কয়েকতলা বিশিষ্ট এ ট্রমা সেন্টার উদ্বোধন হয়। ভবন উদ্বোধনের সাড়ে চার বছর পার হলেও এখনো জনবল নিয়োগ দেয়া হয়নি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান