ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:৫২

মৌলভীবাজারের বড়লেখায় র‍্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী সুনাম উদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম র‍্যাব-৯ সিপিসি-০২ শ্রীমঙ্গল ক্যাম্পের অফিসার ফোর্সের সহায়তায় উপজেলার বোবারতলে অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামী উপজেলার বোবারতলের পেকুছড়া এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে সুনাম উদ্দিন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাত থেকে ৮ আগস্ট দুপুরের মধ্যে বড়লেখা উপজেলার বোবারথল করইছড়া পানপুঞ্জির দক্ষিণ পার্শ্বে টিলার মধ্যবর্তী স্থানে মো. সাজান আহমদ (৩৪)-কে হত্যা করা হয়। নিহত সাজান আহমদ বড়লেখা উপজেলার বোবারতল ষাটঘরি গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা রোববার জানান, সাজান হত্যা মামলার পলাতক আসামীকে ধরতে আমরা শুরু থেকেই নজরদারিতে ছিলাম। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার