বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের পতন ঘটিয়েছে কারন তারা নির্বাচন চায়,একটি নির্বাচিত সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
সোমবার দুপুরে নেত্রকোনা পৌর এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, যারা সংসদ নির্বাচনের আগে গণ-ভোট চায়,সংসদে পি-আর পদ্ধতি চায় তাদের কুকীর্তির কথা এদেশের মানুষ আজও ভুলে নাই। তারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছিল, আগামী ২৬সালের নির্বাচনেও পরাজিত হবে। একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পরাজিত করেছিল। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তাদের আবারো পরাজয় নিশ্চিত। আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ করছি। সাধারণ মানুষের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান,বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন,বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি,যুবদল নেতা মাহিদ হাসান আনসারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ