বাঁশখালীতে পরিত্যক্ত দোকান গৃহ থেকে এক যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে মো. মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুর কাদেরিয়া মাদ্রাসার পশ্চিম পাশে প্রধান সড়ক সংলগ্ন টিনের ভেড়া ও চাউনিযুক্ত একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মামুন পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোঃ বাদশাহ মিয়ার ছেলে বলে স্থানীয় ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে লাশের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চাঁদপুর বাজারের সামান্য দক্ষিণে প্রধান সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে,খুব দ্রুত আসামী গ্রেফতারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি