ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস, ছয় মাস ধরে জ্বলছে আগুন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-১১-২০২৫ বিকাল ৫:২৯

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস! গত ছয় মাস ধরে অবিরাম এই গ্যাসের ধারা জ্বলছে আগুনে, আর সেই আগুনেই স্থানীয় এক ইউপি সদস্যের পরিবার রান্নাবান্না করছে।

সরেজমিনে দেখা যায়, ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে মাটির নিচ থেকে অনবরত উঠছে গ্যাসের বুদবুদ। আশপাশের লোকজন কৌতূহলবশত প্রতিদিনই সেখানে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মিজানুর রহমান কয়েক মাস আগে বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পাইপ বসাতেই মাটির নিচ থেকে গ্যাসের প্রবাহ শুরু হয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে দেখা যায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা থামছে না। এরপর ওই গ্যাস পাইপলাইনে এনে রান্নায় ব্যবহার শুরু করেন তারা। সরকারিভাবে পরীক্ষা করে দেখা হলে এটি গ্যাসের সম্ভাব্য উৎস হতে পারে। আর এমনটি হলে এটি হতে পারে পটুয়াখালী বাসীর জন্য এক বড় সৌভাগ্যের বিষয়।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন,
“এখান থেকে মাঝে মাঝে পানি গরম করি, ভাত আর চা রান্না করি। আসলে এটা কীভাবে হচ্ছে, বা এটি সত্যিকারের গ্যাস কিনা আমরা বুঝি না। তবে আমরা একটু ভয়ও পাই, যদি এটা বিপজ্জনক হয়!”

প্রতিবেশী মনির মিয়া  বলেন, “আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। ইউপি সদস্য মাঝে মাঝে আগুন ধরিয়ে দেখান। যদি এটা সত্যিই গ্যাসের লাইন হয়, তাহলে বিষয়টি পরীক্ষা করা জরুরি।”

ইউপি সদস্য মিজানুর রহমান জানান,
“প্রায় ছয় মাস আগে টিউবওয়েল বসানোর সময় পানি উঠেনি, বরং বুদবুদ শব্দ শুনেছিলাম। পরে দেখি গ্যাস বের হচ্ছে। তখন আমি রান্নার জন্য অল্প কিছু কাজে ব্যবহার শুরু করি।”

বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃর্ধা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। আসলে এখানে কী পরিমাণ গ্যাস আছে, তা পরীক্ষা করা দরকার।”

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি বলেন,  “আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। প্রাথমিকভাবে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।”

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার