ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৮:৫৩

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর দুইটি আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে দলটি।

মেহেরপুর -১ (সদর ও মুজিবনগর) আসনে মনোনয়ন পেয়েছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরণ এবং মেহেরপুর -২ (গাংনী) আসনে মনোনয়ন পেয়েছেন আমজাদ হোসেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।দলীয় সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি আজ প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।

বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলের সূত্র আরো জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী মাঠের সক্রিয়তা বিবেচনায় মাসুদ অরণ ও আমজাদ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই মেহেরপুর জেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা এই দুই নেতা দলের পক্ষ থেকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার