কুয়াকাটায় পরিবহন যানজটে বিড়ম্বনায় পর্যটক
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেই নির্দিষ্ট বাস টার্মিনাল। মূল সড়কে যত্রতত্র রাখা হচ্ছে পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন। আর সৈকতে নামার সড়কের দুপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক পরিবহন কাউন্টার। এসব টিকিট কাউন্টার থেকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য হাঁক-ডাক, অনাবরত হর্ন আর যান্ত্রিক শব্দদূষণে চরম বিরক্তিতে ফেলেছে পর্যটকদের। এছাড়া এলোমেলোভাবে বাস পার্কিং করে রাখার কারণে সৈকতে যাওয়ার একমাত্র সড়কের প্রশস্ততা কমে গেছে। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন পর্যটকসহ পথচারীরা।
সরেজমিন দেখা যায়, কুয়াকাটা টিঅ্যান্ডটি রেস্ট হাউস পার হয়ে মোড় ঘুরলেই সড়কের দুপাশে দূরপাল্লার পরিবহন ও বিআরটিসির বাসগুলো যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া বেড়িবাঁধের চৌরাস্তায় গিয়ে সৈকতের দিকে তাকালে হাতের ডানে (পশ্চিম দিকে) দেখা যাবে পটুয়াখালীর আন্তঃজেলা ও বরিশাল বাস কাউন্টার। এসব বাসের কারণে সরু হয়েছে রাস্তা। পর্যটক ও স্থানীয়দের হোটেল ও জেলেপল্লীতে অনেক কষ্ট করে আসা-যাওয়া করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সারাদেশের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় শুধু পর্যটন মৌসুম নয়, সারাবছরই পর্যকদের পদভারে মুখরিত থাকে কুয়াকাটা সৈকত। এরই সাথে আরো বেড়েছে পরিবহনের সংখ্যা। এ সমস্যা নিরসনের জন্য দ্রুত বাস টার্মিনাল নির্মাণের দাবি তাদের।
পর্যটক ইমরান হাসান লিমন ও মুনিরা নুসরাত মুনা দম্পতি বলেন, সড়কের উপরেই আমাদের বাস থামল। ওখান থেকে ছেলে-মেয়ে নিয়ে হোটেলে যেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অপর পর্যটক আহসান জানান, এভাবে সড়কের উপর পরিবহন থামানো খুবই বিপজ্জনক। এতে অনেক ঝুঁকি থাকে। তবে এখানে নির্দিষ্ট একটি বাসস্ট্যান্ড দরকার বলে তিনি মনে করেন।
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী পরিবহনগুলো যখন পৌঁছে তখন সৃষ্টি হয় তীব্র যানজট। প্রতিদিন সৈকতে যাওয়ার সড়কজুড়ে এসব পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন এলোমেলোভাবে পার্কিং করা হচ্ছে। এতে কুয়াকাটার সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পর্যটকসহ স্থানীয়দের চলাফেরায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।
কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, ৬ একর জমির ওপর কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক মানের বাস টার্মিনাল। এতে প্রায় ৫০০ গাড়ি পার্কিং করা যাবে। ইতোমধ্যে বাস টার্মিনালের জন্য বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া যাত্রীদের জন্য যাত্রী ছাউনির ব্যবস্থা করা হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান ঘটবে।
এমএসএম / জামান
খালিয়াজুরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
দুমকিতে হাসি ফুটলো হাজারো প্রাণে: ঘরে ঘরে পৌঁছালো ঈদের আনন্দ
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
হাটহাজারীতে “সুষম খাদ্যগ্রহণ ও পারিবারিক পুষ্টি বাগান: পুষ্টি নিরাপত্তায় টেকসই উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা
বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন
সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোণার বারহাট্রায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা
এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর