ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রমিকদের ঘর ভাঙার প্রতিবাদে মানববন্ধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ৪:৫৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তিমালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রীজনম ভর নামের এক চা শ্রমিকের নির্মাণাধীন ঘর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বাগানের সাধারণ শ্রমিকরা। রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কমলগঞ্জের ভানুগাছ-দলই সড়কের গোবিনপুর লাইনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, চা বাগানের মনু-ধলই ভ্যালি সভাপতি ধনা বাউরী, সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক, নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, চা শ্রমিক নেতা মোহন রবিদাস, চা শ্রমিক ছাত্র নেতা প্রদীপ পাল প্রমুখ।

বক্তারা আলোচনার মাধ্যমে অবিলম্বে চা শ্রমিকের ঘর ভাঙার সুষ্ঠু সমাধান করে দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিক শ্রীজনম ভরের ঘর নির্মাণ করে দেয়ার জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি তাদের দাবি মানা না হয়, তাহলে সকল বাগান নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে চা বাগানের সকল নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রীজনম ভরের নবনির্মিত পাকা ঘর ভেঙে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙে ফেলা ঘরের টিন, কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।

চা শ্রমিক শ্রীজনক ভর বলেন, তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরি করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিস ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মাণাধীন ঘর ভেঙে দেন। এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে ওঠেন সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান