ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের কান্ডারি নাসির উদ্দিন আহমেদ মিঠু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৫৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জল্পনা কল্পনার অবসান শেষে মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের ধানের শীষের কান্ডারি মনোনীত হয়েছেন শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর সাড়ে ১২ টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। 
ঘোষণা অনুযায়ী মৌলভীবাজার-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শিল্পপতি নাসির উদ্দিন মিঠুকে এই আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন তিনি।

বিএনপি এই আসনে ২০১৮ সালের নির্বাচনে নাসির উদ্দিন আহমেদ মিঠুকে প্রার্থী ঘোষণা করেছিল। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা