ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৪:১৬

বগুড়ার নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে উক্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন, আমন্ত্রিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো, মাহাবুবুর রহমান তোতা, নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা এবং উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি একেএম আবুল কাশেম, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহীন আলম সাজু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রতিষ্ঠাতা সভাপতি শিবলু রহমান শুভ, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, মিন্টু নন্দী, মাহাবুর রহমান, কলেজ জামে মসজিদের পেশ ঈমাম মুশফিকুর রহমান, ক্যাম্প অর্গানাইজার সাব্বির হাসান, ফিরোজ আহম্মেদ শাকিল, অত্র ক্লাবের সদস্য আল আমিন, মুন্না, শিহাব প্রমুখ।

উক্ত চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোঃ আশরাফুল হক। চিকিৎসা প্রদান কালে হাসপাতালের অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির