ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৫ বিকাল ৫:১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী শিউলি আক্তার (৩৭) গলায় ওড়না পেঁচিয়ে রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মদ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মদ্যপাড়া ইউনিয়নের কাকালদী চাচার  বাড়ি থেকে শিউললী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কাকালদী পড়শী চাচার বাড়ি এক ঘড়ে একাই থাকতেন শিউলী। শিউলী আক্তার সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামের মো. ইসমাইল হাওলাদারের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি আক্তারের দ্বিতীয় স্বামী প্রায় দের বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। সম্প্রতি পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্যে ছিলেন বলে দাবি করেছে স্বজনেরা।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শিউলী আক্তারের মা বিলকিস বেগম বলেন, প্রায় দেড় বছর আগে কুমিল্লার সোহাগ নামে এক সৌদী   প্রবাসী সঙ্গে শিউলী আক্তারের টেলিফোনে বিয়ে হয়। তখন থেকেই টাকা-পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-বাড়ির লোকজন মানসিক নির্যাতন করত। বিষয়টি গ্রামের অনেকই জানতেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ আবু বকর জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিউলি আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুকে রেখে তার এমন মৃত্যু সবাইকে স্তম্ভিত করেছে

এমএসএম / এমএসএম

প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার

র‌্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা

ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য

শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার

হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত