ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৪:১

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ যোগদান করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বিকালে তিনি পাঁচবিবি উপজেলার ইউএনও হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে সন্ধ্যায় নিজ কর্মস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের পক্ষ থেকে তাদের (টিম লিডার/ক্যাপ্টেন) নবাগত ইউএনও মহদোয়কে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে নবাগত ইউএনও মহদোয়কে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাস সহ সকল কর্মচারীগণ। 
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করেন।
অপরদিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ সাপাহার উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে ৩৬'তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত  হন। সহকারী কমিশনার হিসাবে কর্মজীবনের প্রথমেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দায়িত্বশীল ও সুনামের সহিত দেশের বিভিন্ন জেলায় তিনি তার দায়িত্ব পালন করেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন সংসার জীবনে ১'ছেলে সন্তানের জনক।
পাঁচবিবি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মহদোয়।

Aminur / Aminur

ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২

ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য

দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন

নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম

সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

মহম্মদপুরে মহান ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরিশা নাওয়ার প্রথম ও জান্নাত দ্বিতীয়

তানোরে গরুর বদলে ঘোড়া দিয়ে বোরো জমিতে হালচাষ

সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহীনির অভিযান শুরু করা হবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

প্রথম কর্মসূচিতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও দুধ বিতরণ

বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাই: ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছেন