ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ২:৫

বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। 
এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম। এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটনবৃন্দ ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ কারিগরি সহায়তা প্রদান করছেন। গ্রাম আদালতকে সক্রিয় রাখার দায়িত্ব ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের। গুরুত্বসহকারে সকলকে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কোথাও বাধাগ্রস্থ হলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে বলেন। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরসন করা সম্ভব বলেও মন্তব্য করেন। 
এসময় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ফরম ও রেজিস্ট্রার বিতরণ করেন।  

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি