কাফকোর সিএফওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত
দেশের অন্যতম বৃহৎ সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হাবিব উল্লাহ মঞ্জুর বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়।
কোম্পানির বীমা এবং ব্যাংক আমানত থেকে কমিশন নেয়া, মিসর, ওমান এবং সৌদি আরব থেকে ইউএফ-৮৫ রাসায়নিক ক্রয়ে কমিশন নেয়া, জেটি মেরামতের কাজ নিয়মবহির্ভূতভাবে সিঙ্গাপুরের সংস্থাকে দেয়াসহ জাল-জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটির লাভের অংশ একটি চক্রের কাছে পাচারের অভিযোগ রয়েছে মঞ্জুর বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে আসার পর মন্ত্রণালয়ের বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত এলো।
তবে হাবিব উল্লাহ মঞ্জু বলেছেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ হয়তো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ যে মিথ্যা তা আমি প্রমাণ করতে পারব।
কাফকোর অন্য কর্মকর্তারা বলছেন, তদন্তের মাধ্যমেই সত্য বের হয়ে আসবে।
এমএসএম / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল