ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জাপান-বাংলাদেশ বেসবল ফ্রেন্ডশিপ ম্যাচ–২০২৬


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১৬-১-২০২৬ রাত ৯:৪১

বিবিএসএ প্রেসিডেন্ট একাদশের গৌরবময় প্রত্যাবর্তন—জাপানি দলকে ৩–১ ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার! বাংলাদেশ ও জাপানের ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করে আজ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “জাপান-বাংলাদেশ বেসবল ফ্রেন্ডশিপ ম্যাচ–২০২৬”। মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (BBSA) প্রেসিডেন্ট একাদশ দল ৩–১ রানে জাপানের শক্তিশালী দল Senior High School of Kogakuin University of Japan-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল ৯–২ রানে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। আজকের এই জয় সেই পরাজয়ের জবাব হিসেবেই এসেছে এক অনন্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলীয় ঐক্যের প্রতিফলন হয়ে—যা বাংলাদেশের বেসবল ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ ফাজলুল করীম, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, জনাব মোঃ আমিনুল এহসান, পরিচালক (উপ-সচিব), জাতীয় ক্রীড়া পরিষদ, ও মির্জা সিফাত-ই খুদা, পরিচালক (ক্রীড়া), বাংলাদেশ আনসার ভিডিপি। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবিএসএ-এর সম্মানিত সভাপতি জনাব মোঃ আফজালুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের প্রতি সম্মান প্রদর্শন করে মেডেল, ক্রেস্ট, জার্সি ও মোমেন্টো প্রদান করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, খেলোয়াড়দের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যতে জাপানের স্কুলসমূহে বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ, উন্নত প্রশিক্ষণ এবং উচ্চতর বেসবল সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান