ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৯ জানুয়ারি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১১:২০

এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। আগামী ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা, ভবিষ্যৎ ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা প্রদান, দেশ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা এবং কৃতিত্বপূর্ণ অর্জনকে সম্মান জানানোর লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে ক্রেস্ট, ক্যালেন্ডার, র‌্যাফেল ড্রসহ আকর্ষণীয় উপহার। পাশাপাশি আইএসইউতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য টিউশন ফি’র উপর ২০% থেকে ১০০% পর্যন্ত বিশেষ স্কলারশিপ এবং সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পূর্বে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৩১৩৪০০৬০০, রেজিস্ট্রেশন লিংক: https://tinyurl.com/mryuma4v

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার