ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ সাউথইস্ট


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:০

সাউথইস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মত মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-এ স্থান করে নিয়েছে। ৬ নভেম্বর ২০২৫, ইউনিভার্সিটির কনফারেন্স রুমে একটি বিশেষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি উদযাপন করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। ২০২৬ কিউএস এশিয়া র‌্যাংকিং-এ সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান অধিকার করেছে যা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের (পাবলিক ও প্রাইভেট) মধ্যে ২৩তম। বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন এশিয়া অঞ্চলে ২২৪তম এবং এশিয়ায় ৭৪১-৭৫০ ব্যান্ডে অবস্থান করছে।

অধ্যাপক মোফাজ্জল হোসেন এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল শিক্ষক এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই অসাধারণ অর্জন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান এবং এশিয়াতে আমাদের সুদৃঢ় অবস্থান—আমাদের সম্মিলিত মানের প্রতি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন। তিনি কিউএস, টাইমস হায়ার এডুকেশন, এবং অন্যান্য আন্তর্জাতিক র‌্যাংকিং সিস্টেমে ভবিষ্যতে আরও ভালো করতে ধারাবাহিক উন্নতির গুরুত্বের উপর জোর দেন।

সভায় রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন