আহবায়ক এস এম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহবায়ক মোঃ. আনিসুজ্জামান
ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা
অবশেষে ঝুলে থাকা ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রবীণ বিএনপি নেতা এসএম রেজা চৌধুরী সেলিমকে আহ্বায়ক ও মো. আনিসুজ্জামান জামানকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (৫—অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রিমন স্বাক্ষরিত দলের নিজস্ব প্যাডে এ কমিটি অনুমোদন করেন।
এ বিষয়ে ডেমরা থানা বিএনপির নব নিযুক্ত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি অবিচল আস্থা এবং ভালবাসা নিয়ে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে ঝাঁপিয়ে পড়েছি। জেল জুমুল আর অত্যাচারের মাত্রা অতিক্রম করে নিজেকে বিলিয়ে দিয়েছি দলের জন্য। আজ আমাদের প্রাণের সংগঠন আমাদের মূল্যায়ন করেছে। তাই এর চেয়ে বেশী কিছু আর চাওয়া- পাওয়া নাই। এখন টার্গেট আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ৫ আসনে বিএনপির মনোনিত প্রার্থী নবীউল্লাহ নবী ভাইকে ধানের শীষে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করা। আর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সফল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সহযোগিতা করা। বর্তমানে সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠায় ডেমরা থানা বিএনপির নতুন কমিটি কে সর্বস্তরের নেতা কর্মীরা স্বাগত জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান