ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-১১-২০২৫ বিকাল ৫:৮

প্রিয়জনের সুস্থতায় গ্রাহকরা যেন হাতের নাগালেই দরকারি সব ওষুধ সাশ্রয়ে কেনার সুবিধা পান তা নিশ্চিত করতে অন্যতম শীর্ষ ফার্মেসি চেইন একেএস ফার্মেসি এবং বিকাশ সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের আওতায় দেশজুড়ে ছড়িয়ে থাকা ৬০ টিরও বেশি একেএস ফার্মেসি থেকে সহজেই বিকাশ পেমেন্টে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন গ্রাহকরা, সাথে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একেএস খান হেলথকেয়ার লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল এবং বিকাশ-এর ইভিপি ও হেড অফ মার্চেন্ট পেমেন্টস ফয়সাল শহীদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফারের আওতায় যেকোনো একেএস ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ক্যাশব্যাক। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা মাসে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট), কিউআর স্ক্যান, *২৪৭# ডায়াল করে, অথবা বিকাশ অ্যাপ থেকে সরাসরি ভিসা কার্ড দিয়ে বিকাশ পেমেন্টে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে -- https://www.bkash.com/campaign/payment-aks-pharmacy-offer-oct25 – লিংকে।

এমএসএম / এমএসএম

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান