সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং বিষয়ক প্রাথমিক ধারণা, সঞ্চয় করার অভ্যাস ও অর্থ ব্যবস্থাপনা সর্ম্পকে সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় “তারুণ্য উৎসব ২০২৫” এর অধীনে সিলেটে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি(০৪ নভেম্বর, ২০২৫)সিলেট সরকারি মহিলা কলেজ এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটি কলেজটির অডিটেরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফসের ভুবনজয় আর্চায্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজ এর উপাধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ব্রান্ডিং, কমিউনিকেশনস এন্ড কর্পোরেট এফ্যায়ার্স বিভাগের প্রধান খন্দকার আনোয়ার এহতেশাম।
দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের মাঝে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজ্ড রিটেইল মার্কেটিং মিজ ফারিহা হায়দার।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Aminur / Aminur
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ