নেত্রকোনা-২ বিএনপি'র মনোনীত প্রার্থী উদ্যোগে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে ‘আর্ত মানবতার সেবায়’ উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।
ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা.আনোয়ারুল হক।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আনোয়ারুল হক ও তার সহধর্মিণী ডা. লুৎফা হক। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. লুৎফা হক বলেন,মানবতার সেবায় আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন নভেম্বর মাসজুড়ে সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলবে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রায় ১৫জন অভিজ্ঞ চিকিৎসক সারাদিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসা নিতে আসা স্থানীয়রা জানান,এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা বলেন, যদি নিয়মিত এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়,তাহলে গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।
নেত্রকোনা সদর হাসপাতালের অংশগ্রহণকারী চিকিৎসকরা জানান,ডা.আনোয়ারুল হকের সহযোগিতায় এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে,যা সত্যিই প্রশংসনীয়।
এ সময় ডা.আনোয়ারুল হক বলেন,৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। এই দিন থেকেই আমরা ‘আর্ত মানবতার সেবায়’ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু করেছি। মানবতার সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি সবসময়ই গণমানুষের দল এবং মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। মেডিকেল জীবনের শুরু থেকেই আমি মানবসেবার কাজে যুক্ত ছিলাম,তবে অতীতের আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে সে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। এখন ৫ আগস্টে পর থেকে দেশ মুক্ত—তাই মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন