ব্যবসায়ী ও জনতাকে নিয়ে চাঁদাবাজদের রুখে দিবঃ সাইফুল আলম খান মিলন
আজ ৭ই আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় কাওরান বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানার উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশ তেজগাঁও থানা উত্তরের আমীর হাফেজ আহসান উল্লাহর পরিচালনায়, মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইন্জিঃ নোমান আহমদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তর আমীর জননেতা মোঃ সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মিলন বলেন - “জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমেই আমরা জুলাই সনদের স্বীকৃতি প্রদান করতে হবে। কারণ জুলাই আমাদের প্রাণের দাবি, জুলাই আমাদের মুক্তির পথ এনে দিয়েছে। সবশেষে বলেন ব্যবসায়ী ও জনতাকে নিয়ে চাঁদাবাজদের রুখে দিব।
ব্যাবসায়ীদের উদ্দিশ্যে প্রধান বক্তা জনাব সেলিম উদ্দিন বলেন- চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।আর যদি আপনারা প্রতিরোধে ব্যর্থ হোন তাহলে চাঁদা দিয়েও কেউ রেহাই পাবেন না।উক্ত প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন জোন পরিচালক মো হেমায়েত হোসেন, হাতিরঝিল পশ্চিম থানার ভারপাপ্ত আমীর নূরুল ইসলাম আকন্দ,
শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণের আমীর আবু সাইদ মন্ডল, থানার সেক্রেটারী ও অন্যান্য নেতৃবৃন্দ
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব