ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরা ১২ নং সেক্টর সোসাইটির উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও ফ্রি স্ক্রিনিং সেবা প্রদান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:৮

রাজধানী উত্তরার সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও ফ্রি স্ক্রিনিং সেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৭ নভেম্বর'২৫, সন্ধ্যা ৬টায় সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির অডিটোরিয়াম হলরুমে “জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাচায়” প্রতিপাদ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
আলোচনা শেষে উপস্থিত নারীদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এবং পুরো অনুষ্ঠানের সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস নাহিদা বেগম।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাই নারীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটি ভবিষ্যতেও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিসেস নাহিদা বেগমের নেতৃত্বে এ ধরনের কল্যাণধর্মী কার্যক্রম অব্যাহত রাখবে। সমাজকে সচেতন করতে এবং নারীদের মাঝে স্বাস্থ্যসেবার সুযোগ পৌঁছে দিতে আমরা সর্বদা কাজ করে যাব।”

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে হতাশার বিষয় হলো—বেশিরভাগ রোগী দেরিতে চিকিৎসার জন্য আসেন বলেই মৃত্যুর ঝুঁকি বাড়ে। সময়মতো স্ক্রিনিং হলে প্রাথমিক পর্যায়েই রোগ ধরা পড়ে এবং জীবন বাঁচানো সম্ভব। তাই নারীদের সচেতন হতে হবে, নিজের শরীর সম্পর্কে জানতে হবে, এবং কোন অস্বাভাবিক পরিবর্তন দেখলে সাথে সাথে চিকিৎসকের কাছে যেতে হবে।”
তিনি আরও বলেন, “স্ক্রিনিং ভয়ের কিছু নয়। এটি খুব সহজ, দ্রুত ও ব্যথাহীন পদ্ধতিতে করা যায়। নিয়মিত স্ব-পরীক্ষা, বছরে অন্তত একবার স্ক্রিনিং এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে ক্যান্সার প্রতিরোধ বা প্রাথমিক পর্যায়ে নিরাময় করা সম্ভব।”

অনুষ্ঠানে স্থানীয় নারীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন এবং অনেকেই তাৎক্ষণিক ফ্রি স্ক্রিনিং সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান—আগামীতে এ ধরনের আরও জনসচেতনতামূলক স্বাস্থ্য সেবা কর্মসূচি চালু থাকবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা