শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি প্রসারে মন্ত্রণালয়ের আশ্বাস
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের গুরুত্ব, সম্ভাবনা ও কৌশল নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় দেশের বরেণ্য পরমাণু বিজ্ঞানীরা, বিএইসি’র বর্তমান চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, সদস্য (ভৌত বিজ্ঞান) ড. দেবাশীষ পাল, এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশ নেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের বিশাল সম্ভাবনা ও কৌশল নিয়ে আলোচনা হয়। বিজ্ঞানীরা দেশের ভবিষ্যৎ পরমাণু কৌশল ও নীতি নির্ধারণে দিকনির্দেশনামূলক মূল্যবান মতামত ব্যক্ত করেন।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জনকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রসার এবং একটি টেকসই পরমাণু কৌশল ও নীতি নির্ধারণে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ এবং দেশের উন্নয়নে পরমাণু প্রযুক্তি ব্যবহারের কৌশল নির্ধারণে দিকনির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Aminur / Aminur
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার