ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গ্রাহকদের ৩ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও এম.এম. সেইফ সিকিউরিটির মালিক মাসুদ রানা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৩:৯

রাজধানীর উত্তরায় অবস্থিত এম.এম. সেইফ সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদ রানা (পিতা-আব্দুল বারেক, স্থায়ী ঠিকানা: মাছিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন) অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সিকিউরিটি গার্ড নিয়োগের ঠিকাদারি লাইসেন্স রয়েছে — এমন দাবি করে মাসুদ রানা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেন। প্রলোভন দেখানো হয় নিরাপত্তা কর্মী নিয়োগ ও চাকরির নিশ্চয়তা দেওয়ার নামেও।

ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম সেলিম (ঠিকানা: উত্তরার ১১ নম্বর সেক্টর) জানান, মাসুদ রানার কাছে তিনি ব্যক্তিগতভাবে ১ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করেন। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন মিজানুর রহমান (৫ লাখ), আলী আকবর (৭ লাখ), মো. রাসেল (৩ লাখ), শিপন (২ লাখ), বকুল (৩ লাখ), শাজাহান (৬ লাখ), কার্তিক (১০ লাখ), আনিস (২০ লাখ), নেছার (২.৫ লাখ), রোবু (৭০ লাখ), আল কারিমে (৭ লাখ), নাছির (৬ লাখ), রুবেল (১ লাখ), লাবনী (২.৫ লাখ), মহিবুল ইসলাম (৫.৫ লাখ), ড. আলরাজি (১০ লাখ), ঈদ্রিস (৩০ লাখ), সুরিয়া মুস্তাফিজ (৬ লাখ) সহ আরও অর্ধশতাধিক ব্যক্তি।

সবমিলিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহের পর গত কয়েক সপ্তাহ ধরে মাসুদ রানা গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে প্রধান অভিযোগকারী জাহিদুল ইসলাম সেলিম ইতিমধ্যে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মাসুদ রানা বিভিন্ন সময় ব্যাংক লেনদেন, নগদ অর্থ ও চেকের মাধ্যমে টাকা গ্রহণ করলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেননি। বরং প্রতারণার মাধ্যমে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা গাজীপুর ও উত্তরা এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার নামে প্রতারণা করে আসছিলেন।অভিযোগকারী সেলিম বলেন,“আমরা বিশ্বাস করে বড় অঙ্কের টাকা দিয়েছি। এখন সে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে এবং ফোনও বন্ধ করে রেখেছে।”

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রতারক মাসুদ রানার সন্ধান ও ভুক্তভোগীদের অর্থ ফেরতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা