ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ডিএনসিসির ৫০ নং ওয়ার্ডে যানজট নিরসনে নব উদ্যোগঃ আয়োজনে উন্নয়ন পরিষদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৪:৩৬

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডে যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদ। রবিবার (৪ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী কর্মীদের মাঝে এপ্রন বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য ও স্থানীয় সমাজসেবক আ. সালাম সরকার।

আজমপুর রেলগেট থেকে মুনির মার্কেট হয়ে আজমপুর কাঁচাবাজার পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত যানজট ও অটোরিকশা দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নিরসনে উন্নয়ন পরিষদ নতুনভাবে মাঠে নেমেছে।

উদ্বোধন অনুষ্ঠানে আ. সালাম সরকার বলেন, “অটোরিকশা বেপরোয়া চালানো, ফুটপাতে ভ্যানগাড়িতে দোকান বসানো এবং অব্যবস্থাপনা — এগুলোই যানজটের মূল কারণ। তাই আমাদের এই উদ্যোগ মূলত জনসচেতনতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা।”

তিনি জানান, শুধুমাত্র আজমপুর নয়, দেওয়ান সিটি রেলগেট ও দেওয়ানবাড়ি চৌরাস্তা এলাকাতেও একইভাবে ৮ জন স্বেচ্ছাসেবী কর্মী দায়িত্ব পালন করবেন। এতে প্রাথমিকভাবে যানজট নিরসন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

এ সময় তিনি এলাকাবাসী, দোকানদার ও ছোট শিল্প-কারখানার মালিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখতে ও ভ্যানদোকানীদের বিকল্প স্থানে ব্যবসার সুযোগ করে দিতে একটি খালি প্লট বরাদ্দের আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির আহ্বায়ক  শাহ আলম, সামসুল হক সরকার (আহ্বায়ক ৫০ নং ওয়ার্ড  উন্নয়ন পরিষদ) , হাজী সৈয়দ আহমেদ হেলাল ( সদস্য সচিব - ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদ),  শহীদুল ইসলাম সুমন ( যুগ্ম-আহ্বায়ক উত্তরা পূর্ব থানা বিএনপি), মো: জামাল উদ্দিন ( যুগ্ম-আহ্বায়ক উত্তরা পূর্ব থানা বিএনপি)  মো: লিটন খান (সভাপতি ৫০ নং ওয়ার্ড বিএনপি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার