ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জ সড়কে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট


কাইয়ুম পাটোয়ারী photo কাইয়ুম পাটোয়ারী
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৫:২৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে চলছে অবৈধভাবে গাড়ি পার্কিং। ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

উপজেলার কোম্পানীগঞ্জ বাজার কুমিল্লার অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে লাখো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। বাজার সংলগ্ন এলাকায় রয়েছে হাইস্কুল, ইউনিভার্সিটি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ বহু ব্যাংক, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান।

দেখা গেছে, রয়েল সুপার, তিশা গোল্ডেন, হানিফ, টিপু, সুগন্ধা, ফারহানা, গোমতী, হানিফ, সোহাগ, এরাবিয়ান, নিউ মুক্তা পরিবহনসহ একাধিক বাস পরিবহন মহাসড়কের ওপরই গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করাচ্ছে। এতে রাস্তাটির প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যায়। পাশাপাশি রয়েছে সিএনজি ও অটোরিকশার অনিয়ন্ত্রিত স্ট্যান্ড—ফলে সারাদিনই কোম্পানীগঞ্জ এলাকায় থেমে থেমে যানজট লেগেই থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব পরিবহন কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল ব্যবহার না করে সিএনবি জায়গা দখল করে স্থাপন করেছে কাউন্টার। এতে মহাসড়কে শৃঙ্খলা হারাচ্ছে পরিবহন ব্যবস্থা।

দূরপাল্লার যাত্রীদের অভিযোগ, “কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এলেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। আওয়ামী লীগ সরকার আমলে যেমন মহাসড়ক দখল করে অবৈধ পার্কিং চলত, এখন অন্তর্বর্তী সরকার আমলেও একই অবস্থা। এই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছি না।”

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ আবদুর রহমান জানায় “যানজট নিরসনে প্রশাসন নিয়মিত কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার