ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ১:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের জোটে না থাকলেও কয়েকটি ইসলামপন্থি দলের শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
এরমধ্যে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের আসনে হাতপাখার প্রার্থী দেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি। 
এ ছাড়া হাতপাখা না থাকা ৩২ আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ রোববার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি এরইমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না, সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Aminur / Aminur

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা