চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় সোনারগাঁ কাঁচপুরে " নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবে"এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয়।
হেযবুত তওহীদ নারায়নগঞ্জ শাখার উদ্যোগে
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশিষ্ট সাংবাদিক এবং হেযবুত তৌহিদের জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডাঃ মাহবুব আলম মাহফুজ। তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত, বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে।”বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি, অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এর মূল কারণ হলো, আমরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি, সেটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবনবিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।”মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধীসমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন। আলোচনা পর্বে অন্যান্যরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন- অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন , বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আরিফ খান শুভ, একুশে বাংলার নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম, দৈনিক সকালের সময় সি:স্টাফ রিপোর্টার মোঃ বজলুর রহমান, দৈনিক ইনকিলাব এর বন্দর উপজেলা প্রতিনিধি এসএম নাসের, দৈনিক মুক্ত খবর মোঃ সোহেল, news21 স্টাফ রিপোর্টার মোঃ সুমন, সময় নিউজের প্রতিনিধি মোঃ স্বপন সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা