চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় সোনারগাঁ কাঁচপুরে " নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবে"এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয়।
হেযবুত তওহীদ নারায়নগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশিষ্ট সাংবাদিক এবং হেযবুত তৌহিদের জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডাঃ মাহবুব আলম মাহফুজ। তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত, বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে।”বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি, অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এর মূল কারণ হলো, আমরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি, সেটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবনবিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।”মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধীসমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন। আলোচনা পর্বে অন্যান্যরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন- অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন , বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আরিফ খান শুভ, একুশে বাংলার নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম, দৈনিক সকালের সময় সি:স্টাফ রিপোর্টার মোঃ বজলুর রহমান, দৈনিক ইনকিলাব এর বন্দর উপজেলা প্রতিনিধি এসএম নাসের, দৈনিক মুক্ত খবর মোঃ সোহেল, news21 স্টাফ রিপোর্টার মোঃ সুমন, সময় নিউজের প্রতিনিধি মোঃ স্বপন সহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র্যালি
পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার