ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া তৃতীয়বারের মতো সার্ক কালচারাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৬ রাত ১০:২৮

সার্ক কালচারাল সোসাইটির ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে, যেখানে লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া টানা তৃতীয়বারের মতো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা ও কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু সুজন দে-র সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতি এবং এটিএম মমতাজুল করিম কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বারের মতো সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই উপলক্ষে তিনি আমৃত্যু জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সচেষ্ট থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল