ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৫ বিকাল ৫:২৭

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নিহত নারী শাকিলা সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার