প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সৌজন্য সাক্ষাতে দেশের স্কাউটিং আন্দোলনের উন্নয়ন ও এর পরিধি আরও বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের প্রশংসা করেন। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং এর কোনো বিকল্প নেই। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করা এবং তরুণদের সেবামূলক কাজে আরো উৎসাহিত করার পরামর্শ দেন। বৈঠকে স্কাউটিং এর আধুনিকায়ন এবং স্কাউট কার্যক্রমের সুফল জনগণের জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি, প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার, সহ সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল হকসহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ স্কাউটস এর অন্যান্য জ্যেষ্ঠ স্কাউটাররা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্কাউটিং কার্যক্রমের একটি প্রামান্য একটি চিত্র তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ