ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের একার পক্ষে কাজ করা সম্ভব নয়।এ জন্য চিকিৎসক,স্বাস্থ্যকর্মী,জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। তিনি ড্যাবের এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা.হারুন আল রশিদ, মহাসচিব ডা.মো.জহিরুল ইসলাম শাকিল এবং কোষাধ্যক্ষ ডা.মো.মেহেদী হাসান।এ ছাড়া উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মো.মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা.মুহাম্মদ মাহমুদ আলম তারেক, হাসপাতালের পরিচালক ডা.মো.মেজবাহুর রহমান,শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা.মহিউদ্দিন সুমন অনিরুদ্ধ,বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ,মেডিকেল অফিসার,ট্রেইনি অফিসার,কর্মকর্তা ও কর্মচারীরা।কর্মসূচিতে বক্তারা বলেন,ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।তাই ফুলের টব, অব্যবহৃত পাত্র, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ছাদ ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পরে অতিথিরা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত র্যালি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। কর্মসূচির মাধ্যমে হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাবের কার্যনির্বাহী সদস্য এবং বিসিএস স্পেশালিস্ট ডক্টরস ফোরামের সদস্যসচিব ডা. মোহাম্মদ আল আমিন।
aliul / aliul
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত