ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ২:৩৮

স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাসদ (শাজাহান সিরাজ)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) এম এ জলিলের নেতৃত্বে ১৯৭২ সালের ৩১ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয়েছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ (শাজাহান সিরাজ)-এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টির সভাপতি মোবারক হোসেন বিজ্ঞানী, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাহ উদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকীব হক, মেজর জলিলের অনুসারী আব্দুল মান্নান এবং শ্রমিক নেতা নাসির উদ্দিন প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে আব্দুল জলিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের মূল লক্ষ্য ছিল একটি সম্প্রীতিপূর্ণ, ক্ষুধা-দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আইনের শাসনের দেশ গড়ে তোলা। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে সবার আগে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিটি বেকার যুবকের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ১০ লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করার দাবি জানান তিনি। তিনি বলেন, তরুণরা বিনিয়োগ পেলে আধুনিক কৃষি, শাকসবজি, মাছ, মাংস ও দুগ্ধ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই কার্যকর ভূমি সংস্কার, নদীভাঙন রোধ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও সমন্বিত নদীশাসন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি পলিথিন ও বর্জ্যমুক্ত পরিবেশবান্ধব একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের লালিত স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান