ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১২:৪৫

রাজধানীর হাতিরঝিল এলাকার সার্বিক পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। অদ্য ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ০৯:০০ ঘটিকায় তিনি হাতিরঝিল লেক এলাকা পরিদর্শন করেন। এ সময় রাজউকের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকের পানিতে দুর্গন্ধ সৃষ্টির কারণ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, “এটি আমাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ। দেশে ফিরেই সকালে হাতিরঝিল এলাকা পরিদর্শনে এসেছি। হাতিরঝিলের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন গণমাধ্যমে হাতিরঝিলের পানিতে দুর্গন্ধের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, নির্দিষ্ট একটি এলাকায়, বিশেষ করে হাতিরঝিলের দাবা বোর্ড পার্কসংলগ্ন স্থানে দুর্গন্ধের সমস্যা বেশি। কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও আশপাশের এলাকার বর্জ্য এ অঞ্চলে এসে জমা হচ্ছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ও পরিমাণ কমে যাওয়ায় এসব বর্জ্যের কারণে পানির দূষণ বাড়ছে এবং দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।”

সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে চেয়ারম্যান বলেন, “এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি চুন ও ব্লিচিং পাউডার প্রয়োগ করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষকের মাধ্যমে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। দুর্গন্ধের বিস্তার রোধে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা ও ব্লিচিং পাউডার প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, হাতিরঝিলের পরিবেশ ও পানির গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

বীর মুক্তিযোদ্ধার দাফন ও গার্ড অব অনারে বাধা দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তীব্র নিন্দা

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা

অপরাধীদের বিরুদ্ধে কঠোর, সাধারণ মানুষের পাশে: ডেমরা থানার ওসি তাইফুর রহমান

বেসরকারি হাসপাতালের অনিয়ম প্রকাশের জেরে সম্পাদককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ