অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার উদ্দেশ্যে সড়ক খননকালে হাতেনাতে দুই শ্রমিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ডিএসসিসির অঞ্চল-৫–এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, জুরাইনের মুরাদপুর এলাকার শরীফ মঞ্জিলের (হোল্ডিং নম্বর ৩০৭) জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের অনুমতি ব্যতিরেকেই অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার জন্য লাল মিয়া সড়কটি খোঁড়া হচ্ছিল। খবর পেয়ে ডিএসসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে খননকাজে নিয়োজিত দুই শ্রমিককে আটক করেন।
অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল মেশিন, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়।
পরবর্তীতে কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় আটক দুই শ্রমিককে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার্থে অবৈধ সড়ক খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন