ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৩:১৯

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বরপুত্র আবু সাঈদ আকন্দ শিমুল দুর্নীতিতে যেন নিজের সাথেই প্রতিযোগিতায় লিপ্ত। চাকরিজীবী হয়েও করেন ঠিকাদারি৷  ‘মিস্টার ম্যানেজ’ হিসেবে খ্যাত এই শিমুল আকন্দ যার শিকড় এত গভীরে যে এত দুর্নীতির পরেও এখনো আছেন বহাল তবিয়াতে। 

অনুসন্ধানে দেখা গেছে, সরকারি কোন নিয়ম-নীতি যেন তার জন্য প্রযোজ্য নয় তিনি চলেন তার নির্ধারিত নিয়ম মেনে। তার সাবেক কর্মস্থল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রংপুর জেলাতে রয়েছে তার একাধিক উন্নয়নমূলক কাজের ঠিকাদারি যে কাজগুলো তিনি তার আপন ভাই বাবুল আক্তার এর মাধ্যমে সম্পাদনা করেছেন। এই বাবুল আক্তারই হচ্ছেন মা কনস্ট্রাকশন এর প্রোপাইটার যে শিমুল আকন্দের আপন ভাই।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন বাজেটের (৭০১৬) কোডের আওতায় করছেন কয়েক কোটি টাকার কাজ যেটা কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাগিয়ে নিয়েছেন এই শিমুল। বিশ্বস্ত সূত্রের তথ্য মতে ইতোমধ্যে রংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর উচ্চ বিদ্যালয় এর নির্মাণ কাজটি ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের (৭০১৬) আওতায় ৪ (চারতলা) ভিত বিশিষ্ট ১ (একতলা) ভবনের ১.৫০ টাকার কাজটি কাগজে-কলমে বসুন্ধরা হাউজ বিল্ডার্স করলেও মূলত এই কাজটি সম্পাদনা করছেন শিমুলেরই আপন ভাই বাবুল আক্তার যিনি মা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী। এছাড়াও তার ভাইয়ের লাইসেন্স মা কনস্ট্রাকশন ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের (৭০১৬) আওতায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বল্লভবিশু দাখিল মাদ্রাসার ০৪ (চারতলা) ভিত বিশিষ্ট ০১ (একতলা) ভবনের ১.৪৫ কোটি টাকার কাজটি সম্পাদনা করছেন এই মা কনস্ট্রাকশন। 

এছাড়া একই অর্থবছরে বেশ কয়েকটি ফার্নিচারের সরবরাহের কাজও করছে এই মা কনস্ট্রাকশন৷  সূত্র মতে  ধুমের কুঠি হায়দারিয় উচ্চ বিদ্যালয়  কাউনিয়া, রংপুর, খিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় বদরগঞ্জ, রংপুর,  খেদমতপুর উচ্চ বিদ্যালয়,  পীরগঞ্জ, রংপুর সহ বেশকিছু  কাজে অধিকাংশই কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু শিমুল আকন্দকে ব্যক্তি সুবিধা প্রদানের জন্যই এ কাজগুলো দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

বীর মুক্তিযোদ্ধার দাফন ও গার্ড অব অনারে বাধা দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তীব্র নিন্দা

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা

অপরাধীদের বিরুদ্ধে কঠোর, সাধারণ মানুষের পাশে: ডেমরা থানার ওসি তাইফুর রহমান

বেসরকারি হাসপাতালের অনিয়ম প্রকাশের জেরে সম্পাদককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, প্রশাসন নির্বিকার

বাড্ডায় ব্যবসায়ী লোকমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

প্লাস্টিক সমিতির নির্বাচন বানচালের চক্রান্ত ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ভুয়া ঠিকানায় নোটিশ পাঠিয়ে ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিলের অভিযোগ