ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

২০টিরও বেশি দেশের অংশগ্রহণ, ২২০টির বেশি প্রদর্শক; পর্যটন খাতে বৈশ্বিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশা

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ২:৫
‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে মেলার ১৪তম আসর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজন, অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠান এবং পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরেন আয়োজকেরা।
টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও মেলার প্রধান সমন্বয়কারী মো. রফিউজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (পিআর) কামরুল ইসলাম, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জিএম অশ্বিনী নায়ার, টোয়াবের প্রথম সহসভাপতি সৈয়দ সাফাত উদ্দিন আহমেদ, বিসিএফসিসির হেড অব সেলস রহমত আলী, টোয়াবের পরিচালক (মিডিয়া ও পিআর) মো. মিজানুর রহমান, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) আবুল বাসেত বাবু, সাবেক মেলা পরিচালক রেজাউল একরাম রাজু এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান।
অংশ নেবে ২০টিরও বেশি দেশ
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টিরও বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং প্রতিনিধিরা অংশ নেবেন।
মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি যোগ্য ব্যবসায়িক ক্রেতা (কোয়ালিফায়েড বায়ার) এবং ২ হাজার ৫০০ জনের বেশি ট্রেড ভিজিটরের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ। এ ছাড়া ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর তাদের সেবা ও পণ্য তুলে ধরবে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পর্যটনে প্রযুক্তি ও টেকসই উন্নয়নে গুরুত্ব
এবারের মেলার প্রতিপাদ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি এবং টেকসই পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে উপস্থাপনের পাশাপাশি, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে বিটুবি নেটওয়ার্কিং ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মেলার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যটন প্যাকেজ, ভ্রমণসেবা ও বিশেষ অফার নিয়ে হাজির হবে। এতে ভ্রমণপ্রেমীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে জানার পাশাপাশি পর্যটন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।
পর্যটন প্রচারে গণমাধ্যমের ভূমিকা
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদ প্রচারের মাধ্যমে দেশের পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে মানুষকে জানানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়াতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভ্রমণপ্রেমীদের বিটিটিএফ ২০২৬-এ অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, গণমাধ্যমে মেলার খবর ও পর্যটনসংশ্লিষ্ট তথ্য প্রচারের ফলে এ আয়োজন সম্পর্কে আরও বেশি মানুষ জানতে পারবেন এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি নজরদারি ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।
সহযোগী ও অংশীদার প্রতিষ্ঠান
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মেলার এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার হিসেবে সেবর, পিআর পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, প্রযুক্তি পার্টনার হিসেবে এম৩৬০ আইসিটি, পরিবহন পার্টনার হিসেবে কনভয় সার্ভিস এবং ডিজিটাল পার্টনার হিসেবে মায়েস্ট্রো। এ ছাড়া অডিওভিজ্যুয়াল পার্টনার হিসেবে রয়েছে প্যানোরমা পিসি ক্রিয়েটরস ও রুচি। মেলার ভেন্যু পার্টনার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র।
দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের পর্যটন আকর্ষণ বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিটিটিএফ ২০২৬।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার