ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ২:৪০

শনিবার বিকেলে রাজধানীর  সেগুনবাগিচায় ‘স্বরলিপি পাবলিকেশন’ এর কেন্দ্রীয় কার্যালয়ে  ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভার  আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম। স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার প্রকাশক লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা দীপ্ত হৃদ মতিন। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন শিশুশিল্পী  রাজন রাজ। জাতীয় সংগীত পরিবেশনের  মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। 
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদ’র নবনির্বচিত প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব দীপ্ত হৃদ মতিন। উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও’র চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড. এস এম সরওয়ার, প্রাইম ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান এবং ডিন ড. রাকিবুল হাসান (বাংলা বিভাগ), জনপ্রশাসন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নইম মাশরেকী, গড়াই নন্দিনী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাচিকশিল্পী কৃষিবিদ শাহিদা পারভীন রেখা। উপস্থিত ছিলেন-স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের নবনির্বচিত সভাপতি দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি ওস্তাদ এস এম রানা, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন (চিফ ইঞ্জি.), সহ সভাপতি মুজিব আকন্দ, প্রতিষ্ঠাতা মহাসচিব প্রকাশক লিপি আক্তার, প্রচার সম্পাদক অধ্যাপক হেলাল মাহদী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলে ফিরোজ, সহ দপ্তর সম্পাদক মীর আরিফ রানা স্বপন, সাহিত্য সম্পাদক শিরিন আক্তার। 
এছাড়াও উপস্থিত ছিলেন কবি কামাল তালুকদার, জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি কবি জুলিয়াস খান, জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি কবি ইকবাল আহমেদ খান, কবি ডাক্তার এম মাসুদ, কবি এম এ মাসুদ মিয়া, কবিতা সাহিত্য গ্রুপের সহ সভাপতি কবি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বনলতা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সরওয়ার, কবি মাকসুদা মুর্তজা, কবি জাহেদুল আলম রতন, মো. ফেরদৌস মিয়া, কবি ইসমাইল হোসেন জনি, কবি রুহুল আমিন বাদলসহ আরো অনেকে। 
অতিথিদের জ্ঞানগর্ভ বক্তব্য ও কবিদের কবিতা পাঠ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, সংগীতশিল্পী স্বপন রায়, শিশুশিল্পী রাজন রাজ এবং অন্যতম  আকর্ষণ ছিল স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব প্রকাশক লিপি আক্তারের সংগীত পরিবেশনা।  পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত