মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, প্রখ্যাত গীতিকার ও সুরকার সুফি সাধক জনাব আরিফ দেওয়ান এবং সচিব, বিশিষ্ট কবি ও গবেষক ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলামের তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ বি এ সিদ্দিক হাওলাদার।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ তরিকতপন্থী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মিলে মহান আল্লাহর দরবারে মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে বক্তারা অসুস্থতার সময়ে একজন মানুষের সুস্থতা কামনায় সম্মিলিত প্রার্থনার গুরুত্ব তুলে ধরেন এবং মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল