ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

অপরাধীদের বিরুদ্ধে কঠোর, সাধারণ মানুষের পাশে: ডেমরা থানার ওসি তাইফুর রহমান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:১
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি মানবিক ও আন্তরিক আচরণ করে প্রশংসিত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাইফুর রহমান মির্জা। দায়িত্ব পালনে কঠোরতা, অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং থানায় সেবা নিতে আসা মানুষের অভাব-অভিযোগ ধৈর্য ধরে শোনার মাধ্যমে ডেমরা থানাকে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
সরেজমিনে ডেমরা থানা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশের এই ইতিবাচক ভূমিকার চিত্র পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বিশেষ করে মাদকের বিরুদ্ধে (ওসি) তাইফুর রহমান মির্জার 'জিরো টলারেন্স' নীতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। মাদক একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে—এমন বাস্তবতা সামনে রেখে মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছেন তিনি। এলাকার সচেতন নাগরিকদের মতে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থানের কারণে অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে এক ধরনের সতর্কতা ও ভীতি তৈরি হয়েছে। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে ওসি যতটা কঠোর, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তিনি ততটাই নম্র ও ভদ্র আচরণ করেন বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। অনুসন্ধান ও সরেজমিনে আরও জানা যায়, বিভিন্ন সমস্যা নিয়ে থানায় আসা মানুষের কথা শোনার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অভিযোগের ধরন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের সান্ত্বনা ও আশ্বস্ত করার চেষ্টা করছেন তিনি। ফলে থানাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিদিন হাজার হাজার শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল রয়েছে এই এলাকায়। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে (ওসি) তাইফুর রহমান মির্জা নিয়মিত পুলিশ সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন বলে জানা গেছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি তিনি জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তার বিষয়েও জোর দিচ্ছেন। এলাকার সচেতন মহলের মতে, একজন পুলিশ কর্মকর্তার সফলতা শুধু অপরাধী গ্রেপ্তারের সংখ্যায় নয়, বরং সাধারণ মানুষ থানায় এসে কতটা নিরাপদ ও স্বস্তি অনুভব করছেন, তার ওপরও নির্ভর করে। সেই বিবেচনায় (ওসি) তাইফুর রহমান মির্জার মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে। স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করেন, মাদকমুক্ত ও নিরাপদ ডেমরা গড়ে তুলতে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাইফুর রহমান মির্জা বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু ও সেবক। ডেমরা থানা এলাকাকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। অপরাধী যে-ই হোক, তার কোনো ছাড় নেই—অপরাধীদের বিরুদ্ধে ডেমরা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।"
তিনি আরও বলেন, কোনো সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন এবং আইনি সেবা পেতে বাধা না পান, আমরা তা নিশ্চিত করছি। ডেমরা থানাকে একটি সম্পূর্ণ জনবান্ধব ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার