মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন দিয়াবাড়ী সংলগ্ন ‘শাহ আলী ফল ভান্ডার’ আড়তে চাঁদা দাবির প্রতিবাদ করায় মো. আইয়ুব আলী (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে রুবেল চৌধুরী নামের আরও একজন আহত হন। আহত আইয়ুব আলীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আইয়ুব আলী মৃত ইয়াকুব আলী মুন্সীর ছেলে এবং ওই আড়তের নিয়মিত ব্যবসায়ী। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় জহির, সুমন, লিটন, শুক্কুর আলী ও আলমগীরসহ বেশ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এ ঘটনায় নিরাপত্তা ও সুবিচার চেয়ে দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
এদিকে এ বর্বরোচিত হামলা, অব্যাহত চাঁদা দাবি এবং ব্যবসায়িক নিরাপত্তাহীনতার প্রতিবাদে পরদিন শাহ আলী ফল ভান্ডার আড়তে ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলন চলাকালেই জহির, আলমগীর ও সুমনের নেতৃত্বে চিহ্নিত ওই চক্রটি ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপরও আক্রমণ করে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত দুটি পেশাদার ক্যামেরা ভাঙচুর করা হয় এবং একজন সংবাদকর্মীসহ আরও কয়েকজন আহত হন।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, চিহ্নিত এই চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে শাহ আলী ফলের আড়তে আধিপত্য বিস্তার করে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আড়তের স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশ ফিরিয়ে আনা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে এ সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান
অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২