যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
দৈনিক যুগান্তরে প্রকাশিত অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগসংক্রান্ত এক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭/১-এর অথরাইজড অফিসার মো. ইলিয়াস। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ‘অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ রাজউক কর্মকর্তা ইলিয়াসের বিরুদ্ধে’ শীর্ষক প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি পত্রিকাটির সম্পাদকের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে মো. ইলিয়াস এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত প্রতিবেদনের প্রথমাংশে তাঁর অতীতে বিদেশ গমনের একটি পুরোনো বিষয়কে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। অথচ এ বিষয়টি নিয়ে দাপ্তরিকভাবে যথাযথ প্রক্রিয়ায় আগেই নিষ্পত্তি হয়েছে। পুরোনো বিষয়টিকে অযাচিতভাবে সামনে এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবেদনের পরবর্তী অংশে সাবেক এক অতিরিক্ত সচিবের ক্ষোভ প্রকাশ এবং জনৈক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসত্য বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, এসব গুরুতর অভিযোগের সপক্ষে কোনো ধরনের তথ্য-প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা সম্ভব হয়নি।
মো. ইলিয়াস আরও অভিযোগ তোলেন, সংশ্লিষ্ট প্রতিবেদক মতিন আব্দুল্লাহ তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় কেবল বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন; পরবর্তী দুটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি। একতরফা বক্তব্য প্রকাশ করে তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ হরণ করা হয়েছে, যার ফলে তিনি ব্যক্তিগত, সামাজিক ও পেশাগতভাবে মারাত্মক হেয়প্রতিপন্ন হয়েছেন।
সংবাদ প্রকাশের নেপথ্য কারণ তুলে ধরে প্রতিবাদলিপিতে এই কর্মকর্তা উল্লেখ করেন, রাজউকের জোন-৭/১-এর আওতাধীন একটি ইমারতের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সাংবাদিক অনলাইনে আবেদন করেছিলেন এবং দ্রুত অনুমোদনের জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছিলেন। তবে বিধি মোতাবেক ইমারত পরিদর্শক সরেজমিনে পরিদর্শন করে সাইটে ত্রুটি পাওয়ায় এবং ইতিবাচক প্রতিবেদন না দেওয়ায় নথিটিতে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। নকশা অনুমোদন না পাওয়ার ক্ষোভ থেকেই আক্রোশবশত তাঁর বিরুদ্ধে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান
অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি